ঢাকার ইরান দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির আমন্ত্রণে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রতিনিধি দল ইরানের সাম্প্রতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা কামনার বার্তা দেন। এছাড়া বাংলাদেশ ও ইরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইরানি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন। দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহর নেতৃত্বে প্রতিনিধি দলটি এই আলোচনায় অংশ নেন।
রিপোর্টারের নাম 























