ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে কুপিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির স্থগিত কমিটির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার থেকে ফেরার পথে জাহেদুল আলমকে একা পেয়ে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন হামলাকারী অতর্কিত আক্রমণ করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার সঙ্গে থাকা হাদিস মিয়া নামে এক কর্মীও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ের ঘোষণা পরীমনির

কিশোরগঞ্জে কুপিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে

আপডেট সময় : ০১:০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬