দীর্ঘ দেড় বছর অপেক্ষার পর কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। নতুন এই কমিটিতে উদবাতুল বারী আবুকে সভাপতি এবং ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত বছরের ২৫ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে তিন সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ১৬ জন সহ-সভাপতি, ১০ জন যুগ্ম সম্পাদক এবং ৬ জন সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৫১ জন নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে তারুণ্যনির্ভর আখ্যা দিয়ে নেতারা আশা প্রকাশ করেছেন যে, এটি কুমিল্লায় দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে এবং গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবে।
রিপোর্টারের নাম 























