ইরানের কারাগারে বন্দি ব্রিটিশ নাগরিক ক্রেইগ ফোরম্যানের কারাদণ্ডের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। অভিযোগ রয়েছে, কারাগার থেকে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে তার আগের ১০ বছরের সাজার সঙ্গে এই অতিরিক্ত মেয়াদ যুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে জো বেনেট।
২০২৫ সালের শুরুর দিকে ইরান ভ্রমণে গিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হন ক্রেইগ ও তার স্ত্রী লিন্ডসে ফোরম্যান। যদিও শুরু থেকেই তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। অন্যায্য কারাবাসের প্রতিবাদে গত মে মাস থেকে তারা অনশন শুরু করেছেন, যা দীর্ঘ সময় ধরে চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























