ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: ইসরাইলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের গোয়েন্দা সংস্থার কাছে স্পর্শকাতর তথ্য পাচারের দায়ে এক ইসরাইলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ১২ দিনের যুদ্ধ চলাকালীন ওই সেনাসদস্য অর্থের বিনিময়ে ইরানের এজেন্টের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ভিডিও ফুটেজ সরবরাহ করেছিলেন।

অভিযুক্ত ওই সেনার বিরুদ্ধে সামরিক নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানা ও পদাবনতির নির্দেশ দিয়েছে। তবে কোন সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দীর্ঘদিনের উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই ঘটনাকে ইসরাইলের সামরিক বাহিনীর জন্য বড় ধরনের নিরাপত্তা ত্রুটি হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: ইসরাইলি সেনার ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬