ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বেরোবি প্রশাসন

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি ধরে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী জানিয়েছেন, আবু সাঈদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে তার স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তার আত্মত্যাগ যেন আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে, সে লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে, প্রিয় সন্তানকে হারিয়ে এখনো শোকে মূহ্যমান আবু সাঈদের পরিবার। তার মা মনোয়ারা বেগম এখনো ছেলের ছবি বুকে জড়িয়ে অঝোরে কাঁদেন। পরিবারের সদস্যদের অভিযোগ, ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে মেধাবী আবু সাঈদকে প্রাণ দিতে হয়েছে। তারা আবু সাঈদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারকার্য সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, যেন আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়িত হয়, কারণ তা না হলে এই আন্দোলনের সার্থকতা ম্লান হয়ে যাবে।

আবু সাঈদের সহযোদ্ধা ও সহপাঠীরা জানিয়েছেন, আবু সাঈদ ছিল জুলাই আন্দোলনের আইকন। তার অসীম সাহসিকতা সারা দেশের বিপ্লবীদের এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। সহযোদ্ধারা আবু সাঈদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, মামলার বর্তমান রায় প্রত্যাশিত নয়। যারা এই হত্যাকাণ্ডে প্ররোচনা দিয়েছে, তাদেরও আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। যতদিন না মামলার পূর্ণাঙ্গ রায় বাস্তবায়িত হচ্ছে, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বেরোবি প্রশাসন

আপডেট সময় : ১১:০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬