ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বন্যা পরবর্তী ধ্বংসযজ্ঞের চিত্র: ৮৯০ কোটি টাকার অবকাঠামো ক্ষতির মুখে কক্সবাজার

দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট এবং কৃষি খাতে নেমে এসেছে বিপর্যয়। এ পর্যন্ত বন্যায় সারা দেশে অন্তত ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম অঞ্চল। কক্সবাজারে প্রায় ২ হাজার কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৮৯০ কোটি টাকা। এছাড়া কৃষি ও মৎস্য খাতেও বিশাল অংকের লোকসান হয়েছে। হাজার হাজার হেক্টর ফসলি জমি ও চিংড়িঘের তলিয়ে যাওয়ায় স্থানীয় অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

বন্যা পরবর্তী ধ্বংসযজ্ঞের চিত্র: ৮৯০ কোটি টাকার অবকাঠামো ক্ষতির মুখে কক্সবাজার

আপডেট সময় : ১১:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬