ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলী হোসেন (৩৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হলেন বিয়ানীবাজারের বিবিরাই গ্রামের মনিয়া মিয়ার ছেলে শাহীনুর ইসলাম (৩০) ও আইনুল ইসলাম (২২)। বুধবার ভোরে ও সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জুলাই শাহীনুর আলী হোসেনের দোকান থেকে ছয় হাজার টাকার ডিজেল বাকিতে কিনেন। গত ১১ জুলাই রাতে পুনরায় তেল কিনতে গেলে আলী হোসেন আগের বকেয়া টাকা পরিশোধের দাবি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহীনুর ও তার সহযোগীরা আলী হোসেনকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে নতুন চমক ‘ট্রিওন্ডা ফাইনাল’ বল

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬