ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ফেসবুকে মন্তব্যের জেরে নারী গ্রেপ্তার: সংসদে তীব্র প্রতিবাদ ও মুক্তির দাবি

জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মতামত প্রকাশ করায় ভোলার বিবি সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিরোধীদলীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এই ঘটনাকে ‘ফ্যাসিবাদী আচরণের পূর্বাভাস’ হিসেবে বর্ণনা করেন। তিনি আজ মঙ্গলবারের মধ্যেই ওই নারীর নামে করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সংসদের মুলতবি অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রফিকুল ইসলাম খান বলেন, অন্যের একটি ফেসবুক পোস্ট শেয়ার করার কারণে পুলিশ ‘ওপরের নির্দেশে’ ওই নারীকে গ্রেপ্তার করেছে। তিনি প্রশ্ন তোলেন, একটি গণতান্ত্রিক সরকারে নাগরিকরা কি তাদের মতামত প্রকাশের অধিকার হারাবে? এ সময় বিরোধী দলের অন্যান্য সদস্যরাও টেবিল চাপড়ে তাঁর এই দাবির প্রতি সমর্থন জানান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন এবং সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে। তবে তিনি সংসদ সদস্যকে সংসদীয় রীতি মেনে প্রস্তাব আনার পরামর্শ দেন এবং সংসদে রাজপথের মতো আল্টিমেটাম দেওয়া থেকে বিরত থাকতে বলেন। স্পিকার আরও জানান, ফেসবুকে সরকারের সমালোচনা নিয়ে অনেক মন্তব্যই হয়, তবে বিরোধী দলের পক্ষ থেকে জানানোয় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

ফেসবুকে মন্তব্যের জেরে নারী গ্রেপ্তার: সংসদে তীব্র প্রতিবাদ ও মুক্তির দাবি

আপডেট সময় : ০৩:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬