ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে ৯টি বিল পাস: গুমের বিচারে কঠোর অবস্থানে সরকার

জাতীয় সংসদের অধিবেশনে মঙ্গলবার সকালে গুরুত্বপূর্ণ ৯টি বিল পাস হয়েছে। মূলত অন্তর্বর্তী সরকারের সময়কালে জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তর করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদের বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী, কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো সরাসরি কণ্ঠভোটে পাস করা হয়। এর মধ্যে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ পাসের প্রস্তাব উত্থাপন করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পাস হওয়া বিলগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল’। আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি পাসের প্রস্তাব দেওয়ার সময় বলেন, এই সংশোধনীতে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় ‘গুম’কে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, বর্তমান সরকার গুমের বিচার নিশ্চিত করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ, এই আইনই তার প্রমাণ। যারা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের এই আইনটি পর্যালোচনার আহ্বান জানান তিনি।

বিল পাসের পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনমন্ত্রীর বক্তব্যের কিছু অংশের সমালোচনা করেন। জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, জনমনে বিভ্রান্তি দূর করতেই তিনি সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের আলোচনার সীমাবদ্ধতা বজায় রাখার পরামর্শ দেন এবং সংসদীয় রীতি অনুযায়ী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

জাতীয় সংসদে ৯টি বিল পাস: গুমের বিচারে কঠোর অবস্থানে সরকার

আপডেট সময় : ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬