ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ১৮

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইরানকে চরম হুঁশিয়ারি দেওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটল। ইরানের আলবোরজ প্রদেশের একটি আবাসিক এলাকায় চালানো এই হামলায় আরও অন্তত ২৪ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিম ইরানের খোরামাবাদ বিমানবন্দরেও বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানিয়ান রেড ক্রিসেন্ট এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশজুড়ে অন্তত ১৭টি বেসামরিক এলাকায় আক্রমণ চালানো হয়েছে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাগুলোর মতে, রাতভর চালানো এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আবাসিক এলাকায় এভাবে বিমান হামলা চালানোর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ১৮

আপডেট সময় : ০৩:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬