ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওঠা যেকোনো দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠিত হওয়ার পরপরই এসব অভিযোগের তদন্ত কাজ শুরু হবে।

উপদেষ্টা আরও বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেবল আগের সরকারের দুর্নীতি নয়, বর্তমান সরকারের সময়েও যদি কোনো অনিয়ম ঘটে, তবে তা খতিয়ে দেখা হবে। এছাড়া অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সড়ক নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে এই যানগুলোকে একটি সুনির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। অনেক ক্ষেত্রে অদক্ষ চালক ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রধান সড়কে ঝুঁকি বাড়ছে, যা নিয়ন্ত্রণে সরকার পরিকল্পনা করছে।

ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, গত সরকারের আমলে ব্যাংক খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার অত্যন্ত সংবেদনশীল এই খাতের সংস্কার কাজ শুরু করেছে। কোনো ধরনের আস্থার সংকট তৈরি না করে ধীরে ও পরিকল্পিতভাবে ব্যাংক খাতকে পুনর্গঠন করা হচ্ছে যাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও তদন্ত হবে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬