ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

করোনা টিকা ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনায় ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা

মহামারি করোনা মোকাবিলায় দেশে এ পর্যন্ত ভ্যাকসিন বা টিকা কেনা বাবদ ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য প্রদান করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দশম দিনের অধিবেশনে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা সরঞ্জামাদি এবং টিকা আমদানির জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই বরাদ্দ থেকে টিকার পাশাপাশি সিরিঞ্জ ক্রয়ে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা এবং টিকা পরিবহনে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা খরচ হয়েছে। এছাড়া শিপিং চার্জ বাবদ ব্যয় হয়েছে আরও প্রায় ৯৯ লাখ টাকা।

টিকা কেনাকাটায় কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসেনি। তবে সরকার সকল কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

করোনা টিকা ও আনুষঙ্গিক সরঞ্জাম কেনায় ব্যয় ৪ হাজার ৩৯৪ কোটি টাকা

আপডেট সময় : ০২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬