ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহায় দীর্ঘ ৬ দিনের ছুটির ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মন্ত্রিসভা হজের মূল আনুষ্ঠানিকতা বা আরাফাত দিবস এবং ঈদুল আজহা মিলিয়ে মোট ছয় দিনের ছুটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ মে জিলহজ মাস শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সরকারি ঘোষণা অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখে আরাফাত দিবস এবং ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ২৬ মে পবিত্র হজ এবং ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সূচি অনুযায়ী ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

আমিরাতে সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার হওয়ায় ৩০ ও ৩১ মে এমনিতেই বন্ধ থাকবে। ফলে দেশটির সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা সব মিলিয়ে টানা ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাবেন। তবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই ছুটির চূড়ান্ত তারিখ পরিবর্তিত হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহায় দীর্ঘ ৬ দিনের ছুটির ঘোষণা

আপডেট সময় : ০২:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬