ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে বরিশালে শিক্ষামন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা

আসন্ন ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বরিশালে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রসচিবদের বিভিন্ন প্রশাসনিক ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম। এছাড়া অনুষ্ঠানে বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, এই মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে নৌপথে যাত্রা করে মঙ্গলবার সকালে বরিশালে পৌঁছান। সভায় শিক্ষামন্ত্রী আসন্ন পরীক্ষার মান উন্নয়ন এবং কেন্দ্র ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে বরিশালে শিক্ষামন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা

আপডেট সময় : ০২:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬