ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিবেশী দেশগুলোতে বাড়লেও বাংলাদেশে এখনো স্থিতিশীল জ্বালানির দাম: জ্বালানি মন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোতে দাম বাড়লেও বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে আগামী মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করে প্রয়োজনে মূল্যবৃদ্ধির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদে এক জরুরি জন-গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালসহ পার্শ্ববর্তী দেশগুলো এরই মধ্যে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। শ্রীলঙ্কায় রেশনিং ও কর্মঘণ্টা কমানোর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে এপ্রিল মাসে দাম অপরিবর্তিত রাখা হয়েছে। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে ডিজেল প্রাপ্তির জন্য বিশেষ কার্ড বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি মন্ত্রী আরও জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। বিশেষ করে ১ লাখ ৬৪ হাজার মেট্রিক টনের বেশি ডিজেল মজুদ আছে। আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ঝুঁকি ও তেলের প্রিমিয়াম বাড়লেও সরকার সম্ভাব্য সব উৎস থেকে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী মাসে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে মন্ত্রিসভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

প্রতিবেশী দেশগুলোতে বাড়লেও বাংলাদেশে এখনো স্থিতিশীল জ্বালানির দাম: জ্বালানি মন্ত্রী

আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬