ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

চরফ্যাশনে তিন সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে খোলা বারান্দায় রাজিয়ার মানবেতর জীবন

ভোলার চরফ্যাশন উপজেলায় তিন সন্তান ও পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে নিয়ে চরম অভাব-অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন রাজিয়া বেগম। নিজস্ব কোনো জমি বা ঘর না থাকায় অন্যের ঘরের বারান্দায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে এই অসহায় পরিবারটি। দীর্ঘদিন ধরে সরকারি কোনো সহায়তা না পাওয়ায় অর্ধাহার-অনাহারে কাটছে তাদের দিনকাল।

উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা রাজিয়া বেগম জানান, স্বামীর দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসার খরচ মেটাতে গিয়ে তাদের শেষ সম্বল পৈতৃক ভিটেমাটিটুকুও বিক্রি করতে হয়েছে। বর্তমানে অন্যের আশ্রয়ে থেকে মানুষের নানা কটু কথা সহ্য করে দিন পার করছেন তিনি। একটি মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য তিনি সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন জানান, পরিবারটির দুরবস্থার কথা তারা অবগত হয়েছেন। দ্রুত সরেজমিনে তদন্ত করে তাদের সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাহাজ ভাঙা শিল্পের সমিতি বিএসবিআরএ’র নির্বাচন আবারও স্থগিত

চরফ্যাশনে তিন সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে খোলা বারান্দায় রাজিয়ার মানবেতর জীবন

আপডেট সময় : ০১:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬