ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক স্পিকারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং পরবর্তীতে ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

উল্লেখ্য, গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে অন্যতম আসামি করা হয়। ২০১৩ সাল থেকে টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরী সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর আবারও এই পদে আসীন হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬