ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নোয়াখালীতে ঝড়ের তাণ্ডবে রেললাইনে গাছ: ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বিঘ্নিত

নোয়াখালীতে বৈরী আবহাওয়ার কারণে রেলযোগাযোগে চরম বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তীব্র ঝড় ও বজ্রবৃষ্টির ফলে রেলপথের একাধিক স্থানে গাছ উপড়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হন।

রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকালে সোনাপুর স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই ঘণ্টা পর যাত্রা শুরু করে। পথে পথে রেললাইনে পড়ে থাকা গাছ সরানোর কারণে ট্রেনটি অত্যন্ত ধীরগতিতে চলতে বাধ্য হয়। মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছানোর পর সেখানেও দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়। রেলওয়ের কর্মী ও ফায়ার সার্ভিস সদস্যরা সকাল থেকেই গাছ অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কয়েক ঘণ্টা বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

নোয়াখালীতে ঝড়ের তাণ্ডবে রেললাইনে গাছ: ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বিঘ্নিত

আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬