ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিলেটে ফুটবল খেলে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেটে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিফাত আহমদ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। এ সময় রিফাতের সঙ্গে থাকা আরও তিন কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত রিফাত স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার একটি ইনডোর স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। রিফাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত তিন কিশোর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ৩০, আহত ৪

সিলেটে ফুটবল খেলে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আহত ৩

আপডেট সময় : ০৮:৫০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬