চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০০ জনেরও বেশি মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, যুদ্ধে এ পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনা আহত এবং ১৮ জন নিহত হয়েছেন। হতাহতের এই বড় সংখ্যাটি সামনে আসার পর মার্কিন সামরিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
হতাহতের সঠিক তথ্য সংরক্ষণে সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘ওভারসিজ অপারেশনস’ নামে দুটি নতুন বিভাগ চালু করেছে। তবে এই পদ্ধতি চালুর পর থেকেই তথ্যে লুকোচুরি ও অস্বচ্ছতার অভিযোগ তুলছেন মার্কিন নীতিপ্রণেতারা। বিশেষ করে ডেমোক্র্যাট সিনেটররা এই বিভাজন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাবেক সামরিক কমান্ডাররাও সরকারি হিসাবের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একে ‘হাস্যকর চালাকি’ হিসেবে অভিহিত করেছেন।
পেন্টাগনের তথ্যমতে, জুলাই মাসের পর থেকে আহত হওয়া ১৮২ জন সেনাসদস্যের মধ্যে প্রায় ৯৬ শতাংশই সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন। তবে বিতর্ক পিছু ছাড়ছে না। এদিকে, অস্ত্র ও গোলাবারুদের সংকটের আশঙ্কায় গত তিন দিন ধরে ইরানে সব ধরনের সামরিক হামলা স্থগিত রেখেছে মার্কিন বাহিনী। প্রশাসন এই বিতর্ককে সাময়িক বিভ্রাট বললেও পদ্ধতিগত ত্রুটি নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 





















