টানা ১৩ দিনের সামরিক উত্তজনা শেষে গত তিন দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি হামলা বন্ধ রয়েছে। দুই পক্ষই এখন সংঘাত এড়িয়ে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। তবে এই চুক্তির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ।
ওয়াশিংটন চায় আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে এই গুরুত্বপূর্ণ জলপথটি দ্রুত ও পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হোক। অন্যদিকে, তেহরান এই প্রণালিকে আলোচনার টেবিলে তাদের প্রধান দর-কষাকষির শক্তি বা প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে, কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে যুক্তরাষ্ট্র আবারও কঠোর সামরিক অভিযানে ফিরে যাবে। এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়া এক ধরনের অনিশ্চয়তা ও চাপের মুখে রয়েছে।
রিপোর্টারের নাম 





















