ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গাজায় স্কুলের পাশে ড্রোন হামলা: ১০ ফিলিস্তিনি নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবারের এই হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার কেন্দ্রীয় অঞ্চলের মাঘাজি শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার আগে ওই এলাকায় ইসরায়েল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা শেষে মতলবে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

গাজায় স্কুলের পাশে ড্রোন হামলা: ১০ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬