ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

কুমিল্লায় অবৈধভাবে মজুত করা ১৭০০ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে ডিজেল ও অকটেন মজুত করার দায়ে সাইফুল ইসলাম রনি নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার নিমসার-পরিহলপাড়া মহাসড়ক সংলগ্ন ‘পারভেজ মবিল হাউজ’-এ এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ১ হাজার ৬৮৫ লিটার ডিজেল এবং ৯৫ লিটার অকটেন জব্দ করা হয়েছে। অবৈধ মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল আদালতের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চোরাই তেল মজুত ও কেনাবেচার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একই ধরনের অপরাধে পুলিশের হাতে আটক হয়েছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে কৃষিজমি ধ্বংস করে অপরিকল্পিত পাথর উত্তোলন, উদ্বেগ পরিবেশবাদীদের

কুমিল্লায় অবৈধভাবে মজুত করা ১৭০০ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬