সৌদি আরব তাদের পূর্বাঞ্চলে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
জাতীয় আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্ম পূর্বাঞ্চলীয় প্রদেশে সম্ভাব্য বিপদের ব্যাপারে একটি সতর্কতা জারি করার কয়েক মিনিটের মধ্যেই বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এই ঘোষণা দেয়।
রিপোর্টারের নাম 






















