ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক সেবনের প্রস্তুতিকালে ৩ জন আটক

রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন একটি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে মাদক সেবনের প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নাছনিয়া রোটারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভেতরে কয়েকজন যুবক মাদক সেবনের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—রংপুর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের রিপন মিয়া (৩৮), রমজান আলী (৪৫) এবং মাহিগঞ্জ কসাইটুলীর আবু তাহের (৪৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, মাদক সেবনের উদ্দেশ্যেই বিদ্যালয়ে প্রবেশ করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা মাদকদ্রব্য পাশের সীমানা প্রাচীরের বাইরে ফেলে দেন বলেও তারা জানান। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে মাদক সেবনের প্রস্তুতি নেওয়ায় তাদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন-২০১৮-এর ৯০ ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পরে মাহিগঞ্জ থানায় একটি নন-এফআইআর প্রসিকিউশন (নং-১৫/২৬) দায়ের করে সোমবার (৬ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক সেবনের প্রস্তুতিকালে ৩ জন আটক

আপডেট সময় : ১১:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬