ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ফতুল্লায় মাদ্রাসা শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সাত বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশীপুরের উত্তর নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।

নিহত সৈকত (৭) গাইবান্ধা জেলার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। গত রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে রাতেই ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মান্নান জানান, সোমবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে একটি পরিত্যক্ত জমিতে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে কৃষিজমি ধ্বংস করে অপরিকল্পিত পাথর উত্তোলন, উদ্বেগ পরিবেশবাদীদের

ফতুল্লায় মাদ্রাসা শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি

আপডেট সময় : ১০:২৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬