বগুড়ার ধুনট উপজেলায় যুবদল নেতা রিপন সেখের ওপর ককটেল হামলার ঘটনায় আতিকুর রহমান (৩৭) নামে ইউনিয়ন পর্যায়ের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার উল্লাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরে একটি মশাল মিছিল চলাকালে যুবদল নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় রিপন সেখ বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 
























