ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিংড়ায় বেপরোয়া বাসের চাপায় সাবেক ছাত্রদল নেতা নিহত

নাটোরের সিংড়ায় দ্রুতগতির বাসের চাপায় নাদির কায়ছার রুবেল (৩৮) নামে এক সাবেক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌরসভার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং স্থানীয় পশু চিকিৎসক আব্দুল কাদেরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রুবেল। এসময় যশোর থেকে বগুড়াগামী ‘নাজ পরিবহন’ নামের একটি বাস মহাসড়কের উল্টো পথ দিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করলেও সিংড়া বাসস্ট্যান্ডে গাড়িটি ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রুবেলের অকাল মৃত্যুতে এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ছাত্রদল নেতারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহারে কতটুকু স্বাধীনতা: ফেঞ্চুগঞ্জের ঘটনায় ফের উঠছে প্রশ্ন

সিংড়ায় বেপরোয়া বাসের চাপায় সাবেক ছাত্রদল নেতা নিহত

আপডেট সময় : ০৮:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬