ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাটহাজারী প্রতিনিধি খোরশেদ আলম শিমুলের পিতার ইন্তেকাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং স্থানীয় একটি পত্রিকার প্রতিনিধি খোরশেদ আলম শিমুলের পিতা নুরুল হক (৭৬) ইন্তেকাল করেছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর উপজেলার পূর্ব মেখল বাদামতল ঈদগাহ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হাটহাজারী প্রেসক্লাব পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুমৃত্যুর হার কমে ৩৩ এ, তবে ৩৮ শতাংশ শিশুর রক্তে মিলল বিষাক্ত সিসা: বিবিএস

হাটহাজারী প্রতিনিধি খোরশেদ আলম শিমুলের পিতার ইন্তেকাল

আপডেট সময় : ১০:৫৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬