ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য, মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার: অর্থমন্ত্রী

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি ২০২৪-২৫ অর্থবছরের এই সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের ভিত্তিতে তিনি এই হিসাব প্রদান করেন।

সংসদে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে সরকারের উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারের মাইলফলকে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক গণতন্ত্রায়নের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এছাড়া ক্রিয়েটিভ ইকোনমি ও স্পোর্টস ইকোনমির মতো নতুন ক্ষেত্রগুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জনগণের আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধিতে সরকারের বহুমুখী উদ্যোগের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উৎপাদন, রপ্তানি, প্রবাসী আয় এবং দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ চলছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য, মাথাপিছু আয় বেড়ে ২৭৬৯ ডলার: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬