তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ে ‘বাঙ্কার-বাস্টার’ বোমা হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এই হামলাকে ট্রাম্পের ‘উন্মাদনা ও অজ্ঞতা’র প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বোমা মেরে ইরানের জ্ঞান ও মেধা ধ্বংস করা সম্ভব নয়।
ভাইস প্রেসিডেন্ট আরেফ আরও উল্লেখ করেন, ইরানের প্রকৃত শক্তি তাদের অধ্যাপক ও মেধাবীদের অদম্য ইচ্ছাশক্তির মধ্যে নিহিত, যা কোনো কংক্রিটের দেয়ালে বন্দী নয়। শরিফ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এমআইটির সঙ্গে তুলনা করা হয়। এর আগেও এই বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে টার্গেট করার ইতিহাস রয়েছে। তবে এই হামলার বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 
























