ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ জেলের ছদ্মবেশী মাদক কারবারি আটক

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় রাশেদুল (২৫) নামে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

গতকাল (২৯ জুন) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নলবুনিয়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এই অভিযান পরিচালিত হয়। আনুমানিক বিকেল ৪টা ৪০ মিনিটে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে জেলের ছদ্মবেশে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

তল্লাশির সময় আটক ব্যক্তির কোমরে বাঁধা এবং হাতে থাকা মাছের টুকরির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী ছয়টি কার্টনে মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক রাশেদুল উখিয়ার বালুখালীর নলবুনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তিনি বাংলাদেশে নিয়ে আসছিলেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি ও তার সহযোগীরা মাছ ধরার জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত অতিক্রম করে পাচার করে আসছিলেন।

আটক রাশেদুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, মাদক সরবরাহকারী চক্র এবং তাদের সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনালু: গ্রীষ্মের রুক্ষতায় এক পশলা সোনালি সৌন্দর্যের ছোঁয়া

উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ জেলের ছদ্মবেশী মাদক কারবারি আটক

আপডেট সময় : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬