ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ প্রস্তাব, মার্কিন ও ইরানি নেতৃত্বের সঙ্গে আলোচনা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ নামে একটি নতুন শান্তি প্রস্তাব সামনে এনেছে পাকিস্তান। এই প্রস্তাবের রূপরেখা নিয়ে গত রাতে পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সূত্রমতে, সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবটি মূলত সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ প্রস্তাব, মার্কিন ও ইরানি নেতৃত্বের সঙ্গে আলোচনা

আপডেট সময় : ০৪:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬