ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনার সীমা বাড়াল ইসরাইলের সুপ্রিম কোর্ট

জেরুজালেমের পবিত্র ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম দেয়ালে প্রার্থনার জন্য পুণ্যার্থীর সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার অনুমতি দিয়েছে ইসরাইলের সুপ্রিম কোর্ট। রোববার এক রায়ে আদালত এই নতুন সংখ্যা নির্ধারণ করে দেয়, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিন সেখানে জমায়েতের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ ছিল।

একটি বেসরকারি সংস্থার আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য রাষ্ট্রপক্ষকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বিচারকরা। মূলত ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাতময় পরিস্থিতির কারণে জেরুজালেমের পুরনো শহরে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। ইহুদি, খ্রিষ্টান ও মুসলমানদের কাছে পবিত্র এই অঞ্চলের আল-আকসা মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে প্রবেশাধিকার নিয়ে কড়াকড়ি চলছে। বর্তমানে ইসরাইলের নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী, যেকোনো স্থানে ৫০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকলেও ওয়েস্টার্ন ওয়ালের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনার সীমা বাড়াল ইসরাইলের সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ০২:২৬:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬