ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় এক মাসে ১৪ শতাধিক মৃত্যু, নিহতদের মধ্যে ১২৯ শিশু

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক মাসে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে অন্তত ১ হাজার ৪৬১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১২৯ জন শিশু এবং ৯৭ জন নারী রয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে আহত হয়েছেন ৪ হাজার ৪৩০ জন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন নিহত এবং ১৩৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন স্বাস্থ্যকর্মী। দক্ষিণ লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও অব্যাহত রেখেছে ইসরায়েল, যা গত নভেম্বর মাসে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।

এদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইসরায়েলি হামলার প্রতিবাদে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। মূলত লেবাননে চলমান আগ্রাসন এবং ইরানি নেতাদের ওপর হামলার প্রতিক্রিয়ায় তারা এই প্রতিরোধ গড়ে তুলছে। ক্রমাগত এই সংঘাতের ফলে লেবানন জুড়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এবং হতাহতের সংখ্যা প্রতিমুহূর্তে বাড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

লেবাননে ইসরায়েলি হামলায় এক মাসে ১৪ শতাধিক মৃত্যু, নিহতদের মধ্যে ১২৯ শিশু

আপডেট সময় : ০১:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬