ঢাকা ১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় তিন খুন

বগুড়ায় গত ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় সংঘটিত এসব ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

নিহতদের মধ্যে শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা শাহানাজ বেগম (৭২) ডাকাতদের ছুরিকাঘাতে নিজ বাড়িতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, পারিবারিক কলহের জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে জাবারীপুর গ্রামের মোমেনা খাতুনকে (৭০)। এছাড়া বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে রবিন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শিবগঞ্জ ও সদর থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় তিন খুন

আপডেট সময় : ১২:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬