ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগর গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার ভোরে ঘের মালিক সুজন মিয়া দেখতে পান তার ঘেরের রুই, কাতলা ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিকের দাবি, পরিকল্পিতভাবে শত্রুতাবশত এই বিষ প্রয়োগ করা হয়েছে, যার ফলে তার পরিবার এখন নিঃস্ব হওয়ার পথে। খবর পেয়ে স্থানীয় মৎস্য কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ৭ লাখ টাকার মাছ নিধন

আপডেট সময় : ১২:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬