ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

আজহারীর পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

বিতর্কিত মন্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর পর এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় স্থানীয় সময় রোববার দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, শায়খ আহমাদুল্লাহর সিডনিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার পুরনো কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। ভিডিওগুলোতে তাকে ইহুদি সম্প্রদায়কে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়, যা অস্ট্রেলিয়ার অভিবাসন আইনের পরিপন্থী হিসেবে গণ্য হয়েছে।

অস্ট্রেলিয়ার অভিবাসনবিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানিয়েছেন, ঘৃণা বা বিদ্বেষ ছড়ায় এমন কোনো ব্যক্তির প্রতি তাদের সরকারের কোনো সহনশীলতা নেই। মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী জনস্বার্থ রক্ষায় এই ভিসা বাতিল করা হয়েছে। এর ফলে শায়খ আহমাদুল্লাহর সিডনিসহ ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থে নির্ধারিত সকল ধর্মীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং তিনি আপাতত অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৩১ কোটি টাকা আত্মসাৎ: ৭৩ বিনিয়োগকারীর অভিযোগে লাপাত্তা ওয়াহিদুল

আজহারীর পর এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১২:১০:১২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬