ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। সাম্প্রতিক একাধিক জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা কংগ্রেস ও সিনেটের নিয়ন্ত্রণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ঐতিহাসিক ধারা অনুযায়ী ক্ষমতাসীন দল সাধারণত মধ্যবর্তী নির্বাচনে পিছিয়ে থাকে, তবে এবার সেই শঙ্কা আরও প্রবল হয়ে উঠেছে।

রিয়েলক্লিয়ার পলিটিকসের সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের প্রতি জনসমর্থন নেমে এসেছে ৪১ দশমিক ৩ শতাংশে। বিপরীতে ৫৬ শতাংশেরও বেশি মানুষ তার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রিপাবলিকানরা কেবল কংগ্রেসের নিয়ন্ত্রণই নয়, বরং একসময়ের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস, আইওয়া ও ওহাইওর মতো অঙ্গরাজ্যগুলোতেও সিনেট আসন হারাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের জনপ্রিয়তা ধসের প্রধান কারণ হলো অর্থনৈতিক অস্থিরতা। ট্রাম্প ২০২৬ সাল নাগাদ বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও বর্তমানে চাকরি ছাঁটাই এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি করেছে। কালশি নামক একটি জরিপ সংস্থা জানিয়েছে, ডেমোক্র্যাটদের কংগ্রেস দখলের সম্ভাবনা এখন ৮৪ শতাংশ পর্যন্ত পৌঁছেছে, যা রিপাবলিকান শিবিরের জন্য বড় উদ্বেগের কারণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীতে ৩১ কোটি টাকা আত্মসাৎ: ৭৩ বিনিয়োগকারীর অভিযোগে লাপাত্তা ওয়াহিদুল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা

আপডেট সময় : ১১:০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬