ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ইরানের বাহারেস্তানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৩

ইরানের তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টির কালেহ মির এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। জনবহুল দুটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ সংস্থা ফার্স।

হামলার পর ওই এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পরপরই ধ্বংসস্তূপ সরাতে এবং এর নিচে কেউ আটকা পড়ে আছে কি না তা নিশ্চিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

বাহারেস্তানের গভর্নর জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত এবং উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে। আবাসিক এলাকায় এমন অতর্কিত হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সময়সূচি: টিভির পর্দায় আজ যেসব খেলা দেখবেন

ইরানের বাহারেস্তানে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৩

আপডেট সময় : ০৯:৫৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬