ইরান-সমর্থিত কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে যে, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যদি তাদের হুমকি বাস্তবায়ন করে, তবে আঞ্চলিক তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালানো হবে। এই গোষ্ঠীর নেতা আবু হুসেন আল-হামিদাওয়ি ইরানের সংবাদ সংস্থা ইরনার মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, “তারা যদি জোর করে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করে, তাহলে কোনো তেল ও গ্যাস প্ল্যাটফর্ম বা স্থাপনা অবশিষ্ট থাকবে না।”
তিনি এই অঞ্চলে মার্কিন অবকাঠামোর প্রতি আরও ব্যাপক হুমকি দিয়ে বলেন, “ট্রাম্প ও তার সমর্থকদের জেনে রাখা উচিত যে, এই অঞ্চলে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোও আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু, এবং এ ব্যাপারে কোনো সীমারেখা নেই।” তিনি আরও বলেন, “হয় সবার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, না হয় কেউই নিরাপত্তা পাবে না।”
রিপোর্টারের নাম 
























