ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

গ্রেটা থুনবার্গকে ঝামেলাবাজ বললেন ট্রাম্প, ডাক্তার দেখানোর পরামর্শ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে নিয়ে ব্যঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি একজন ঝামেলাবাজ। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। এখন এইসব নিয়ে ব্যস্ত… তার একজন ডাক্তারের কাছে যাওয়া দরকার। তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে।” ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার ও পরে মুক্তি পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে এমন উপহাস করেন ট্রাম্প।

শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। এর মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। পরে অধিকারকর্মীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ইসরায়েল। সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও একদল অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল।

থুনবার্গের সহকর্মী ও আইনজীবীরা অভিযোগ করেন, গ্রেপ্তারের পর তাকে এবং অন্য কর্মীদের ইসরায়েলের মরুভূমির এক কারাগারে ‘নির্যাতন ও নৃশংস আচরণের’ শিকার হতে হয়েছে। অবশ্য ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

থুনবার্গ ও ট্রাম্পের মধ্যে বহু বছর ধরে অনলাইনে কথার লড়াই চলছে। তারা প্রায়ই একে অপরকে কথা দিয়ে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করেছেন। ২০১৯ সালে ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর ট্রাম্প থুনবার্গকে ব্যঙ্গ করে বলেছিলেন, তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে। জবাবে থুনবার্গ তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পরিচিতি অংশে নিজের সম্পর্কে লিখেছিলেন, ‘একজন কিশোরী, যে তার রাগ নিয়ন্ত্রণে কাজ করছে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

গ্রেটা থুনবার্গকে ঝামেলাবাজ বললেন ট্রাম্প, ডাক্তার দেখানোর পরামর্শ

আপডেট সময় : ০৩:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫