ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ডিজিএফআইয়ের সাবেক পরিচালকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে তিনি মিরপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

রোববার (৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন আফজাল নাছেরকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হামলা ও সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

এর আগে, গত রোববার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক দেলোয়ার হোসেন নিহতের মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

ডিজিএফআইয়ের সাবেক পরিচালকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৭:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬