ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সারা দেশে হামে একদিনে ১২ শিশুর মৃত্যু, ৯৭৪ জন আক্রান্ত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া আরও ২ শিশুসহ মোট ১২ জন মারা গেছে। একই সময়ে নতুন করে ৯৭৪ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর হার বিবেচনায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় ৯২৯ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে। এই সময়ে সন্দেহজনক হামে মোট ১১৩ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১৭ জনসহ সর্বমোট ১৩০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে রোগীর চাপও বেশি; গত ২১ দিনে ৫ হাজার ৪৭০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৩ হাজার ৩৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

সারা দেশে হামে একদিনে ১২ শিশুর মৃত্যু, ৯৭৪ জন আক্রান্ত

আপডেট সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬