ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সাউন্ড সিস্টেমের ত্রুটিতে ৪০ মিনিট মুলতবি রইল সংসদ অধিবেশন

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কাজ না করায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেছেন। রবিবার (৫ এপ্রিল) আসরের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হওয়ার পর দুটি বিল পাস হয়। এরপর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বক্তব্য শুরু করলে সরকারি দলের সদস্যরা তাকে স্বাগত জানান। তবে বিরোধী দল থেকে বক্তব্য রাখতে গেলে সাউন্ড সিস্টেমের সমস্যার কারণে তা শোনা যাচ্ছিল না।

স্পিকার নিজেও কিছু শুনতে পাচ্ছেন না উল্লেখ করে জানান যে, মাগরিবের নামাজের জন্য ২০ মিনিট এবং সাউন্ড সিস্টেম সচল করার জন্য আরও ২০ মিনিট অর্থাৎ মোট ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

সাউন্ড সিস্টেমের ত্রুটিতে ৪০ মিনিট মুলতবি রইল সংসদ অধিবেশন

আপডেট সময় : ০৭:০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬