ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন: কার্গো হ্যান্ডলিং ও বিমানের ত্রুটি নিয়ে মন্ত্রীর তৎপরতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম তদারকির জন্য রবিবার (৫ এপ্রিল) একটি আকস্মিক পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী বিমানবন্দরের কার্গো টার্মিনালের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি নতুন সরকারের অধীনে কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা এবং যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেন।

এরপর মন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিজি ২০২ ফ্লাইটের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের কারিগরি ত্রুটি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে গ্রাউন্ডেড ছিল এবং এটি সচল করার লক্ষ্যে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা: আইএমএফের সহায়তা লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার ছুঁতে পারে

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন: কার্গো হ্যান্ডলিং ও বিমানের ত্রুটি নিয়ে মন্ত্রীর তৎপরতা

আপডেট সময় : ০৫:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬