ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মালয়েশিয়া থেকে দেশে পৌঁছাল ৩৪ হাজার টন ডিজেল

দেশের জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। রোববার দুপুরে ‘এমভি সান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে নোঙর করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত এই তেল খালাস করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ বিকল্প উৎস থেকে আমদানি জোরদার করেছে। এর আগে সিঙ্গাপুর থেকেও বড় একটি তেলের চালান বন্দরে খালাস করা হয়েছে। বিপিসি সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও জরুরি মজুদ নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সাথে আমদানির চুক্তি বজায় রাখছে এবং সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মালয়েশিয়া থেকে দেশে পৌঁছাল ৩৪ হাজার টন ডিজেল

আপডেট সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬