ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

গুম ও ক্রসফায়ার মামলার তদন্তে ট্রাইব্যুনালকে সহায়তার আশ্বাস র‍্যাব মহাপরিচালকের

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ জানিয়েছেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি কোনো তথ্য বা সহায়তা চায়, তবে তা যথাযথভাবে প্রদান করা হবে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।

র‍্যাব ডিজি বলেন, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সহায়তা চাওয়া হয়নি। তবে আইনি প্রক্রিয়ায় যেকোনো ধরনের সহযোগিতা দিতে বাহিনীটি প্রস্তুত রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, র‍্যাবের মূল লক্ষ্য হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা অঙ্গীকারবদ্ধ।

বিগত সময়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষে র‍্যাব বর্তমানে কাজ করে যাচ্ছে। জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

গুম ও ক্রসফায়ার মামলার তদন্তে ট্রাইব্যুনালকে সহায়তার আশ্বাস র‍্যাব মহাপরিচালকের

আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬