ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পবিত্র ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদার সাথে বসবাস করে। শান্তি ও সৌহার্দ্যের এই ধারা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর।

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস আজ সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী এই উৎসবের সাফল্য কামনা করেন এবং দেশের উন্নয়নে সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ০১:১৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬